বুধবার ৬ই মে, ২০২৬ ইং ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আফগানিস্তানকে এক কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক : 

আফগানিস্তানকে নগদ এক কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ। তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ)-এর তহবিলে এই টাকা দেওয়া হবে। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও জরুরি নির্দেশনায় এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান দেওয়ার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১