বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস, ১১৮ মদ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে সোমবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১০ কোটি টাকার আইস ও ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, টেকনাফ উপজেলার হ্নীলার দমদমিয়া বিওপির বিআরএম-১০ থেকে আনুমানিক ৬০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে কামালের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান করে।

আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় পাচারকারী দুইজন বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের গহিনে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়। বিজিবি তাদের ধাওয়া করেও আটক করতে ব্যর্থ হয়। পরে টহল দল কেওড়া বাগানে তল্লাশি করে কালো পলিথিনের পোটলা দেখতে পায়। এর মধ্যে একটি পোটলায় মোড়ানো ৫ কোটি ২৮ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

এদিকে একই দিন ভোরে শাহপরীর দ্বীপ বিওপির সদস্যরা নাফ নদী থেকে ৫ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকার ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল মিয়ানমারের মদ উদ্ধার করে। উদ্ধার করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১