রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
ফাইল ছবি।

একই পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে ডাকাতি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা সদরে গভীর রাতে একই পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) রাতে জেলা সদরের মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের দাস বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। ওই পরিবারের ১১ জন সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা রাতের খাবারে কিছু মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে অপরাধীরা এই কাজ করেছে।

পরিবারের সদস্যরা জানান, সদরের মটবী গ্রামের দাস বাড়িতে কয়েকটি হিন্দু পরিবার বসবাস করে। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ পরিবারের একটি শিশুর কান্নার শব্দে প্রতিবেশি ও স্বজনরা খোলা দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে দুইটি ঘরে পরিবারের ১১ সদস্যকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। একই সঙ্গে রবি চন্দ্র দাস, সমির, অঙ্কুর, কানু, কমলা, কান্তি, নারায়ণ, লক্ষ্মী, অহনা ও তিমুসহ ১১ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

পরিবারের অন্য সদস্যদের দাবি, ডাকাতরা রাতের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে সবাইকে অজ্ঞান করে দেয়। এরপর ওই ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে রাতের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে সবাই অজ্ঞান হয়ে গেলে তাদের মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০