রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রীকে নির্যাতন করায় সেনা সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 
স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের অভিযোগে এম এ হাসান তারেক (২৫) নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন শিবপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে বিবি মরিয়ম (২১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন নোটিশ জারির আদেশ দেন।
এম এ হাসান তারেক শিবপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিনি বর্তমানে এমপি চেকপোস্ট -৩০৫ ( বি গ্রেড)  রাঙ্গামাটিতে সৈনিক (ড্রাইভার) হিসাবে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর এম এ হাসান তারেক পারিবারিকভাবে বিবি মরিয়মকে বিয়ে করেন। বিয়ের পর বসতঘর নির্মাণ করবে বলে শশুর পক্ষ থেকে ২ লাখ টাকা হাওলাত নেন তিনি। সে টাকা পরিশোধ না করে পরবর্তীতে আরো ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।
২০২২ সালের ১৬ মে যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় এম এ হাসান তারেক তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। একপর্যায়ে বিবি মরিয়ম অসুস্থ হয়ে পড়লে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দারস্থ হলেও বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ৩১ মে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।
সেনা সদস্যের স্ত্রী বিবি মরিয়ম জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে আমাকে নানাভাবে নির্যাতন করা হতো। লোক লজ্জায় কখনো কাউকে কিছু বলতে পারিনি। তার নির্যাতন সইতে না পেরে বাবা মায়ের কাছ থেকে ২ লাখ টাকা এনে দিয়েছিলাম। এখন আবার টাকার জন্য আমাকে শারীরিক নির্যাতন শুরু করেছে। একপর্যায়ে আমি বাধ্য হয়েই আদালতে মামলা করছি।
তিনি আরো জানান, আমার ৩ মাস বয়সী সন্তানের খোঁজখরব পর্যন্ত তিনি রাখেন না। তিনি সবসময় বলেন, সেনা সদস্যের ক্ষমতা বেশি। তোরা আমার কিছুই করতে পারবি না। আমি সবার কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১