সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মক্কায় হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

নাজিম ভূঁইয়া, সৌদিঅারব :
সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…….রাজেউন)।
সৌদিআরব হজ মিশনের হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সৌদি আরবের মক্কায় হজ করতে গিয়ে ফরিদ উদ্দিন (৬১) নামের ওই বাংলাদেশি মারা গেছেন। তিনি বরিশাল জেলার মুলাদী থানার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর বিএম ০৯৫৩৫৫৫।
ফরিদ উদ্দিনের মরদেহ বর্তমানে মক্কার স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই খন্দকার এ আর ইউসুফ (৭৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
হজ কাউন্সিলের সর্বশেষ তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত ৩১ হাজার ৬৮৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৩৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৩৫১ জন সৌদি আরব গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31