সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক :

ভারতের ওডিশার টিভি অভিনেত্রী রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ বছর বয়সী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ওডিশার ডিসিপি পিটিআইকে জানিয়েছে, রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

রাশমিরেখা
রাশমিরেখা ওঝা
জানা গেছে, রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাশমিরেখার বাবা বলেন,শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই।’

ওডিশা টেলিভিশন শো কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে পরিচিতি চান রাশমিরেখা। তার বাড়ি ভারতের জগতসিংপুর জেলার।

উল্লেখ্য, ভারতে একের পর এক মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার হচ্ছে। সম্প্রতি জনপ্রিয় টিভি অভিনেত্রী পল্লবী দে, মডেল-অভিনেত্রী বিদিশা, সাহানা ও শেরিন সেলিন ম্যাথিউরের পর এবার উদ্ধার হলো রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০