সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা অনেক ছবিতে দেখা যায় পাকতিকা প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় এক সরকারী কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি হতে পারে। কম্পক্ষে আরও ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে পর্যন্ত আঘাত হানে।

তালেবান প্রশাসনের দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, তারা আরও তদন্ত শেষ করার পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলো প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। উৎপত্তিস্থল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জায়গাজুড়ে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এতে আফগানিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান এবং ভারতও।

জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি এক টুইটে বলেছেন, দুর্ভাগ্যবশত গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় প্রবল ভূমিকম্প হয়েছে। এতে শত শত মানুষ হতাহত হয়েছেন এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আরও বিপর্যয় এড়াতে আমরা সব সাহয্যকারী সংস্থাগুলোকে অবিলম্বে দুর্যোগকবলিত এলাকাগুলোতে লোক পাঠাতে অনুরোধ করছি।

ইএমএসসি ওয়েবসাইট এবং টুইটারে পোস্ট করা প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এটি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে।

উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ার থেকে পোস্ট করা একজন প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “এটি শক্তিশালী ছিল,” ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31