সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চরচামিতায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ৭

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ থানা এলাকার চরচামিতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের, রয়েল। এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী বাস ইকোনো সার্ভিস। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। এসময় গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হন। ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশ মর্গে রয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১