সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, দুই সন্তান আহত

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক পারাপারের সময় স্বামী-স্ত্রী নিহত হয়ছেন। এ আহত হয়েছে তাদের এক ছেলে ও এক মেয়ে।

বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৫০) ও স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, অন্য একটি গাড়িতে করে একই পরিবারের ৪ সদস্য কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামে। বাড়ি যাওয়ার জন্য তারা রাস্তার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার পথে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেয়ার পথে স্বামী ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। তাদের দুই সন্তানের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মরদেহ থানায় রয়েছে। আমরা বাস চালক আবদুর রহমানকে আটক করেছি। বাসটিও জব্দ করেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31