বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে টিকটক দেখে গলায় ফাঁস শিশু হিমেলের : লাশের পাশে মায়ের আহাজারি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে টিকটকে আত্মহত্যার ভিডিও দেখে গলায় ফাঁস নিয়েছে সাজ্জাদুল ইসলাম হিমেল (১১) নামে এক শিশু।

শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মরকম আলি সর্দার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

হিমেল ওই গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

মা রুমি জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার একটি ভিডিও টিকটকে দেখে হিমেল। তা দেখে সেও একইভাবে গলায় ফাঁস লাগানো খেলতে চায়। শুক্রবার সকালে মোবাইল চাইলে তাকে ধমক দিয়ে ভাত খেয়ে পড়তে বলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সাড়ে ১২টার দিকে হিমেল নিজের কক্ষের দরজা বন্ধ করে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের সদস্যরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে আনেন। দুপুর দেড়টার সময় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার এসআই কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১