বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

আকাশবার্তা ডেস্ক :

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ভোলা জেলা বিএনপি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। এ সময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।

এসময় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের আব্দুর রহিম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় ছাত্রদল সভাপতি নুরে আলমসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত নুরে আলমসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে।  রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করতে সকাল থেকে বিএনপির জেলা কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। ১১টার দিকে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি হয়। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে নেতাকর্মীরা আহত হলে তাদের ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আব্দুর রহিম মারা যান। সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১