সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চীনকে নিয়ে জেলেনস্কির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন না করেন। তিনি বলেছেন, বর্তমানে চীন নিরপেক্ষ আছে। আর চীনের ‘অন্তত নিরপেক্ষ’ থাকার বিষয়টিই আপাতত ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার ২১টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, এখন পর্যন্ত, চীন ভারসাম্য বজায় রাখছে, সত্যি বলতে তারা এখন নিরপেক্ষ আছে। রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার চেয়ে তাদের ভারসাম্য বজায় রাখার বিষয়টিই ভালো।

তিনি আরও বলেন, চীন রাশিয়াকে সমর্থন করবে না এটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে চীন এখন পর্যন্ত রাশিয়ার সমালোচনা করতে অপারাগতা প্রকাশ করেছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার হামলাকে তারা হামলা বলতেও অস্বীকৃতি জানিয়েছে।

কিন্তু রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর সমালোচনা করেছে চীন এবং বর্তমান দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘উস্কানির’ কারণে শুরু হয়েছে বলেও মন্তব্য করে থাকে তারা।
সূত্র : আল জাজিরা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31