বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ২২ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ আগষ্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দ্রগঞ্জ ইউনিয়নের স্থানীয় দেওপাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র মোঃ রাসেল (২২) ও একই গ্রামের আরব আলীর পুত্র মোঃ রুবেল হোসেন। এরআগে শনিবার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি খাবার হোটেলের সামনে থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই সোলাইমানের নেতৃত্বে এএসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ওই খাবার হোটেলে সামনে পূর্ব থেকে ওঁৎপেতে মাদক কারবারি যুবক রাসেল ও রুবেলকে হাতেনাতে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তার ওই দুই যুবকের বিরুদ্ধে এরআগেও মোটরসাইকেল চুরির অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন দুই যুবককে ইয়াবাসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১