সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন শামসুল হক টুকু

আকাশবার্তা ডেস্ক :

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। রবিবার (২৮ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টুকু। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।
ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। টুকু একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা ছিল না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন। প্রথমে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য টুকু বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৪৮ সালের ৩১ মে পাবনার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১