সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক :

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস। দায়িত্ব পাওয়ার পর এবার নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস।

শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্ট জেমস প্রাসাদে একটি বিস্তৃত রাজকীয় অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তৃতীয় চার্লস। এ সময় তিনি সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করেন, রাজা চার্লস তার মা এবং তার স্ত্রী রানী ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তি।
এর আগে রাজার দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে তিনি তার যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেন।

চার্লস কে রাজা হিসেবে নামকরণ করার আগে অ্যাকসেসন কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে রানির মৃত্যু ঘোষণা করা হয়েছিল।

৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31