রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৩ বাংলাদেশি হজযাত্রী মারা গেছে। এক নারীসহ মৃত এ তিনজনকে নিয়ে এবারের হজে গিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। মক্কা ও মদিনায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে এই তিন জন মারা যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে শনিবার ভোর রাতে মদিনার আল মুনাওয়ারায় মারা যাওয়া মো. আবু জাফর (৬১)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। মদিনা আল মুনাওয়ারায় মৌসুমী হজ কর্মকতা এ কে এম শহিদুল্লাহ জানান, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবু জাফর। তার পাসপোর্ট নম্বর বিএল ০৯৩০৮১৭, আর হজযাত্রী নম্বর ০০৯৮২৩৫।

আর মক্কায় শুক্রবার সকালে শরিফা বেগম (৫৬) নামে এক নারী এবং তার আগের বৃহস্পতিবার রাতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান (৬১) মারা যান।

মিশন বাংলাদেশ মক্কায় কর্মরত কাউন্সেলর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার আশকোনার দক্ষিণখানের বাসিন্দা শরিফা বেগমের পাসপোর্ট নম্বর বিএম ০৬৮৬৫৭১, আর হজযাত্রী নম্বর ০৭৯৩০৩৮।

খেলাফত মজলিসের নেতা আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে মারা যায়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার পাসর্পোট নম্বর বিএম ০৬৬৮৯৪৯; আর হজযাত্রী নম্বর ১০৬৪০৭৬।

চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৩ হাজার ১৭৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০