রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নৈতিকতার ধারে-কাছেও নেই আওয়ামী লীগ : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় আসায় নৈতিকতার ধারে-কাছেও নেই আওয়ামী লীগ।’

শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

এই রায়কে বিএনপি রাজনৈতিক ইস্যু বানিয়েছে বলে সম্প্রতি তাদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে নৈতিকতা শেখানোর আগে সড়কে বেহাল দশার দায় নিয়ে পদত্যাগ করুন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিত্সার জন্য লন্ডনে যাওয়ায় আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করেও দলটির নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। এছাড়া যুবদলের এই আয়োজনে গণতন্ত্র রক্ষার জন্য তরুণদের মাঠে নামার জন্য আহ্বান জানান বিএনপির মহাসচিব।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০