বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশের মাটিতে ভারতকে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : 

টানা তিন ম্যাচ জিতে উড়ছিল ভারত নারী দল। তাদের মাটিতে নামিয়ে আনলো পাকিস্তান। হারমনপ্রিত কাউরের দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে নিদা দার-বিসমাহ মারুফরা।

৬ বছর পর ভারতের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতলো পাকিস্তান নারী দল। তাদের এই জয়ে জমে উঠলো এশিয়া কাপ। আগের ম্যাচে থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে হারে পাকিস্তান।

এশিয়া কাপে শুক্রবার (৭ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের ১৩৭ রানের জবাবে ভারতের ইনিংস থেমেছে ১২৪ রানে। ২ বল হাতে রেখে বিসমাহ মারুফদের জয় ১৩ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে নিদা দারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। নিদা ৩৭ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। ৩৫ বলে ৩২ করেন অধিনায়ক বিসমাহ মারুফ।

শেষ দিকে বাকিদের মধ্যে আয়েশা নাসিম ৯, আলিয়া রিয়াজ ৭ ও তুবা হাসান ১ রান করেন। ভারতের হয়ে ৩ উইকেট নেন দিপ্তি শর্মা। পূজা নেন ২টি উইকেট, এক উইকেট পান রেনুকা সিং।

রান তাড়া করতে নেমে ভারতের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান করেন রিকা ঘোষ। হেমলথা ২০, স্মৃতি মানদানা ১৭, শর্মা ১৬, মেঘনা ১৫ ও হারমানপ্রীত কৌর ১২ রান করেন।

পাকিস্তানের হয়ে নেশরা সান্ধু ৩টি উইকেট শিকার করেন। ২টি করে উইকেট পান সাদিয়া ইকবাল ও নিদা দর। আইমান ও তুবা নেন একটি করে উইকেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১