শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জোরপূর্বক গরু বিক্রি করলো স্বামী, রাগে স্ত্রীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক : 

সংসারের অভাব মেটাতে বাড়িতে পালন করা একটি গরু বিক্রির সিদ্ধান্ত স্বামীর। তবে এতে রাজি ছিল না স্ত্রী। এক পর্যায়ে জোরপূর্বক স্বামী গরুটি বিক্রি করে দেয়। সেই রাগে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে স্ত্রী।

শনিবার (৮ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এই ঘটে। নিহত ওই নারী হলেন আকলিমা বেগম (২৬)। সে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রামের হেলাল আলী মন্ডলের স্ত্রী।

খবর পেয়ে রবিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় দশ বছর আগে বিয়ে হয় আকলিমা ও হেলালের। হেলাল বাড়ির পাশে একটি পুকুরে নৈশ্যপ্রহরী হিসেবে কাজ করে। স্ত্রীর অনিচ্ছা থাকার পরেও শনিবার (৮ অক্টোবর) বিকেলে স্বামী হেলাল বাড়িতে থাকা গরুটি বিক্রি করে দেয়।

এ নিয়ে সন্ধার পর মনের ক্ষোভে বাড়িতে থাকা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায় স্ত্রী আকলিমা। মধ্যরাতে হেলাল বাড়িতে এসে দেখে তার স্ত্রী বমি করেছে এবং অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে।

পরে তারা আকলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুরে যাবার পথে অ্যাম্বুলেন্সেই আকলিমা মারা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, রবিবার সকালে নিহতের পরিবারের পক্ষ মারা যাওয়ার ঘটনা থানায় জানায়। আমরা সাথে সাথে নিহতের ওই নারীর বাড়িতে চাই। নিহত আকলিমা বেগমের বাবা ও স্বামীর বাড়ির পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানেরে উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিহতের বাবা সামছুদ্দিন মন্ডল থানায় এসে একটি অপমৃত্যুর মামলা করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০