মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জামায়াতের ৬ নারী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে গোপন বৈঠকের প্রস্তুতিকালে ইসলামী ছাত্রী সংস্থার ৬ নারীকে আটক করেছে পুলিশ। তাদেরকে সদর মডেল থানা পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে কারো নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

পুলিশ জানায়, আটক নারীরা গোপন বৈঠকের প্রস্তুতি নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনকভাবে ওই নারীদের আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১