সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিহাদ (১৮) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মনির হোসাইন নামে মোটরসাইকেল আরোহী স্থানীয় এক সংবাদকর্মী গুরুত্বর আহত হন। তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জবাবদিহি পত্রিকার চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি বলে জানা গেছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদরের লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ স্থানীয় আলাদাদপুর গ্রামের (দেয়ানজি বাড়ি) জহির উদ্দিনের ছেলে। এদিকে ঘটনার পর পালিয়ে যায় চালক। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি বটতলী বাজার থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার পূর্বপাশে পন্ডিত বাড়ির সামনে এসে পৌঁছালে তার সামনের আরেকটি সিএনজিকে অভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা সাংবাদিক মনির হোসাইনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে পড়ে জিহাদ ও মোটরসাইকেল থেকে পড়ে মনির মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে চন্দ্রগঞ্জ বাজারের এসএমকে হসপিটালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত বলে ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর আরেকজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১