বুধবার ৬ই মে, ২০২৬ ইং ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অবসরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন

আকাশবার্তা ডেস্ক : 

অবসরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। আগামী ৩০ অক্টোবর থেকে তিনি অবসরে যাবেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে সরকারি চাকরি আইন (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) এর ৪৩ (১) ক অনুযায়ী আগামী ৩০ অক্টোবর ২০২২ ইং থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা লাম্পগ্রান্টসহ ৩১ অক্টোবর ২০২২ ইং থেকে ৩০ অক্টোবর ২০২৩ ইং তারিখ পর্যন্ত এক বছরের অবসর উত্তর ছুটি পি.আর. মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

মো. আখতার হোসেন চলতি বছরের ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একই পদে নিয়োজিত ছিলেন। তিনি একজন দক্ষ ও দায়িত্ববান কর্মকর্তা হিসেবে বিভিন্ন পদে সফলতার প্রমাণ রাখেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন), স্থানীয় সরকার বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন।

১৯৯৬ সালের জুলাই থেকে ২০০১ সালের জুন মাস পর্যন্ত পাঁচ বছর পানিসম্পদ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে কাজ করেছেন মো. আখতার হোসেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে যোগদান করেন তিনি। চাকরি জীবনের শুরুতে তিনি ১০ বছরের বেশি সময় ধরে ফেনী, চাঁদপুর, কক্সবাজার ও ঝালকাঠী জেলায় সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে চাকুরি করেছেন।

মো. আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে ১৯৮৩ সনে বিএসএস (অনার্স) এবং ১৯৮৪ সনে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া চাকরিরত অবস্থায় সরকারের অনুমতি নিয়ে এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১