মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

পলাশ সাহা :

লক্ষ্মীপুরে নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

রোববার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য এ্যাড. জহর লাল ভৌমিক, জেলা শাখার সভাপতি এ্যাড. রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি বাবু শঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারী প্রমুখ।

এরআগে সকালে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু শিল্পী অংশ নেয়। তাদের রঙ তুলিতে শ্রী কৃষ্ণের প্রতিকৃতি তুলে ধরা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০