সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কখন কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে : আইজিপি

আকাশবার্তা ডেস্ক : 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‌পুলিশ একটি পেশাদার বাহিনী। কখন কীভাবে দায়িত্ব পালন করতে হয় তারা জানে। জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করছে।

শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় পুলিশ লাইনসে পুলিশের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আইজিপি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, পুলিশ প্রশিক্ষণ মডিউল অনুযায়ী দায়িত্ব পালন করে। পুলিশ আইন ও বিধির আলোকে ব্যবস্থা নিয়ে থাকে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে, ভবিষ্যতেও নিয়ন্ত্রণে থাকবে। পুলিশবাহিনী কাজ করে আইনবিধি ও প্রশিক্ষণের মাধ্যমে। সেভাবেই দায়িত্ব পালন করেন প্রতিটি পুলিশ সদস্য। পার্বত্য এলাকায় অভিযান চলছে। কৌশলগত কারণে এ বিষয়ে আমরা কোনো কিছু বলতে চাই না। অভিযান শেষ হলে জানানো হবে।

এর আগে, সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশ শপিংমলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশপ্রধান। পরে তিনি সিলেট বিভাগে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিঞ্চন আহমদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১