রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ফরিদপুরে এবার ধর্মঘটের ডাক মালিক-শ্রমিকদের

আকাশবার্তা ডেস্ক : 

এবার আগামী ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর জেলা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

বিভিন্ন দাবিতে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় ১২ নভেম্বর ফরিদপুরে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এর আগে পরিবহন মালিক-শ্রমিকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে চিঠি দিয়েছে।

সোমবার (৭ নভেম্বর) ফরিদপুর জেলা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসক অতুল সরকারের মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

এতে আগামী ১০ নভেম্বরের মধ্যে মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, অন্যথায় আগামী ১১ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা হতে ১২ নভেম্বর, শনিবার রাত্রি ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনালথেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে গণসমবেশের সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, পরিবহন ধর্মঘট সরাসরি ডাকুক কিংবা পরোক্ষভাবে ডাকুক- গত পাঁচটি সমাবেশে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, সমাবেশের আগে ও সমাবেশের দিন তারা বাস বন্ধ করে দেবে। সব জায়গায় তা করেছে। জনগণের ভোগান্তি তাদের মাথায় নেই, তাদের চিন্তা বিএনপিকে বিপাকে ফেলানো। কিন্তু এতে কোনো কাজ হবে না। ওরা বাস চলতে দেবে না জেনেই আমরা প্রস্তুতি নিচ্ছে। ট্রলারে চড়ে, ভেলায় চড়ে এমনকি হেঁটে মানুষ সমাবেশে আসবে।

এর আগে বিএনপির বিভিন্ন সমাবেশ ঘিরে কয়েকটি বিভাগে ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকদের সংগঠনগুলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০