রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জামায়াত সেক্রেটারিকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার নির্দেশ

আইন আদালত ডেস্ক : 

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিয়া গোলাম পরওয়ারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এর আগে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ. ন. ম. শামশুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ৬ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

তবে জামায়াতের আরেক নেতা সাবেক এমপি আ. ন. ম. শামশুল ইসলামের রিটের শুনানি আজ হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ মার্চ রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামশুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি চট্টগ্রামের কারাগারে আছেন। এছাড়াও অন্য আরেক মামলায় কাশিমপুর কারাগারে আছেন খুলনা-৫ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১