মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন র‍্যাব কর্মকর্তা

আকাশবার্তা ডেস্ক : 

রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন র‌্যাবের উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা কামাল।

সোমবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তিনি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুব আলম এই তথ্য জানিয়ে বলেন, এসআই আবু হেনা মামলার জব্দ তালিকা প্রস্তুতকারক।

এদিন সাক্ষ্য গ্রহণ শুনানির সময় মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে পরীর পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়।

৫ আগস্ট বনানী থানায় পরীর বিরুদ্ধে মামলা করেন র‌্যাব-১। মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রীকে। ওই বছরের ৩১ আগস্ট নায়িকার জামিন মঞ্জুর করেন আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন পরীমণি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১