সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরেক এসপিকে অবসরে পাঠাল সরকার

আকাশবার্তা ডেস্ক : 

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশের আরেক এসপিকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ওই পুলিশ কর্মকর্তার নাম আলী হোসেন ফকির। তিনি খুলনা তৃতীয় এপিবিএনের অধিনায়ক ছিলেন।

বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়,  ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

এ নিয়ে পুলিশ ক্যাডারের মোট ছয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো হলো। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও চারজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

তাদের আগে তথ্য সচিব মকবুল হোসেনকেও চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠায় সরকার।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আলী হোসেনের ব্যাচমেটদের কেউ অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেও তিনি সবশেষ এসপি পদেই দায়িত্ব পালন করছিলেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। কাজ করেছেন ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১