বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে, সরকারের পতন হবে : ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার কাপুরুষের মতো মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে। কিন্তু জনগণ আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে। বিএনপিকে আর রুখতে পারবে না। এবার এ জালিম সরকারের পতন হবে।’

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, এরা কত কাপুরুষ! এই যে সমাবেশগুলো হচ্ছে, কত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো রকম সমস্যা হচ্ছে না। এর মধ্যেও তারা আমাদের ৫ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ফেলেছে। মিথ্যা মামলা দিচ্ছে, আবার গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে। এতে রোখা যাবে না।

তিনি বলেন, ১৫ বছর ধরে এ মামলা বহু দিয়েছো, বহু মানুষ খুন করেছো, ৬০০ মানুষ গুম করে দিয়েছো। রোখা যায়নি, আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে মানুষ। আর এর মধ্য দিয়েই এ সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের বাংলাদেশ তৈরি হবে।

ফখরুল আরও বলেন, এখন রাজনীতি বদলে গেছে, একটা নষ্ট সময় চলছে। এই সময় মওলানা ভাসানীকে অনুসরণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি নিজের জন্য কোনো দিন কিছু চাননি। ৫৪ সালে তার দল নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, মওলানা ভাসানী মন্ত্রিত্বও নেননি। এখনকার রাজনীতিতে আমরা যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করছি তারা চেষ্টা করছি; আমাদের একটা জিনিস তার কাছ থেকে নেওয়া দরকার। সেটা হলো, আমাদের লক্ষ্যে যেন আমরা কখনো আপস না করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১