বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহ্পুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মহরম ভূঁইয়া বাড়ির মৃত আতর আলীর ছেলে ছাবির মিয়া বৃহস্পতিবার ভোর ৫টায় তাঁর নিজবাড়িতে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে………….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান।
মরহুম ছাবির মিয়া দীর্ঘদিন যাবত চন্দ্রগঞ্জ পূর্ববাজারস্থ বুড়াহুজুর (রঃ) জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি চন্দ্রগঞ্জ পূর্ববাজারে একটি রাইস মিল ও একটি চিড়ার মিলের মালিক ছিলেন। মরহুম ছাবির মিয়া সাংবাদিক মো. আলাউদ্দিনের মাতামহ (নানা)।
ওইদিন দুপুর ২টায় চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে তাঁর নিজবাড়ির পারিবারিক গোরস্থানে মরদেহ সমাহিত করা হয়।
জানাজার নামাজ পড়ান, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বুড়াহুজুর (রঃ) জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মো. আবদুস ছবুর।
এ সময় উপস্থিত ছিলেন, আমানউল্যাহ্পুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।