সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আয়াতের কাটা দুই পায়ের খোঁজ মিলেছে

আকাশবার্তা ডেস্ক : 

আয়াতের দেহের খণ্ডিতাংশের খোঁজ পেল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার ১৫ দিন পর বুধবার (৩০ নভেম্বর) আকমল আলী রোডের সাগর পাড়ে স্লুইসগেট এলাকা থেকে আয়াতের দুটি কাটা পা উদ্ধার করা হয়েছে। এর আগে আয়াতকে অপহরণের পর খুন করে দেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় খুনি আবির আলী (১৯)।

গত ২৪ নভেম্বর আবিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আয়াতের খণ্ডিত দেহ উদ্ধারে ছয় দিন ধরে অভিযান চালাচ্ছে পিবিআই।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি বলেন, ‘আজ ষষ্ঠদিনের মতো অভিযানে আয়াতের দেহের একটি অংশ আকমল আলী রোডের সাগর পাড়ে স্লু্ইসগেট এলাকায় পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে। ’

চট্টগ্রাম নগরীতে শিশু আয়াতকে খুনের পর লাশ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবিরকে গ্রেপ্তারের পর তার বাবা-মা ও ছোট বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বোন অপ্রাপ্তবয়সী হওয়ায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে চার বছর ১১ মাস বয়সী আলীনা ইসলাম আয়াত নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিনের মাথায় গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) আবির আলী নামের সোহেল রানার ভাড়াটিয়া এক যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ নিখোঁজ রহস্য উদঘাটন করে পিবিআই।

স্বীকারোক্তি মোতাবেক খুনের দায়ে অভিযুক্ত আবির আলী মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিলেন। সেখানে ১৫ মিনিটের মধ্যে শ্বাসরোধ করে আয়াতকে খুন করে আবির। নিজে ধরা পড়ে যাবেন, এই ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরা করেন। পরদিন ১৬ নভেম্বর লাশের টুকরা নগরীর আকমল আলী রোডের শেষপ্রান্তে বেড়িবাঁধের পর আউটার রিং রোড সংলগ্ন বে-টার্মিনাল এলাকায় সাগরে ভাসিয়ে দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১