বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পল্টনেই আমরা গণসমাবেশ করবো : মির্জা আব্বাস

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। ঢাকা বিভাগব্যাপী নেতাকর্মীরা সভা করছেন। ঢাকার নয়া পল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। বাইরে থেকে লোকজন আসবে। এজন্য যা করা দরকার আমরা সব করবো।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ উপলক্ষে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া এভিনিউতে বিএনপি আবেদন করেছে সরকারের এই দাবি মিথ্যা। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনেই বিএনপির গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, ইদানিং কোর্টে হাজিরা দিতে গেলে নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। এসব অত্যন্ত পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে অপপ্রচার চালাচ্ছে। যে কোনোভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে। তারাই বোমাবাজি করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সংঘর্ষ চাই না। আক্রমণাত্মক কিছু নয়। এটা হলো আমাদের বিভাগীয় গণসমাবেশ।

সোহরাওয়ার্দী উদ্যানে এবং মানিক মিয়া এভিনিউতে বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছে সরকারের এমন দাবি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এটা তারা মিথ্যা বলছে।আমরা শুধু নয়া পল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। গত ১৩ এবং ২০ তারিখে আমরা চিঠি দিয়েছি। মুখে মুখে তো অনেক কথা বলা যায়। আমরা নয়া পল্টনে গতকালও সমাবেশ করেছি। ইতোপূর্বে শতাধিক সমাবেশ হয়েছে। এমন কি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়া পল্টনে করা যাবেনা। আমাদের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময়ই কথা বলবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন; গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবেনা। কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। বিরোধী দল দমনের উৎসব চলছে। রাজশাহীতে বাধা দিয়েছে। ব্যানার ও প্যান্ডেল ছিড়ে ফেলেছে। ঢাকা শহরে গ্রেফতার করা হচ্ছে। ১০ ডিসেম্বর গণসমাবেশ উপলক্ষে বিএনপি অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপ-কমিটি গঠন করেছে বলে জানান মির্জা আব্বাস।

ফাইনালি নয়াপল্টনে অনুমতি না দেয়া হলে কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ফাইনাল দেরি আছে। সময়ই বলে দেবে। বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির  খোকন, মীর  সরফত আলী সপু, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বেনজীর আহমেদ টিটো, মীর নেওয়াজ আলী নেওয়াজ, বজলুল বাসিত আঞ্জু, ওমর ফারুক সাফিন, হাবিবুর রশিদ হাবিব, ওলামা দলের শাহ মোহাম্মদ নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১