বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাগুরায় সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

আকাশবার্তা ডেস্ক : 

মাগুরা সদর উপজেলায় হাজরাপুর ইউনিয়নের রাউতড়া এলাকায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে মাগুরা-ঝিনাইদহ সড়কের এ দুর্ঘটনায় আরও এক র‌্যাব সদস্য আহত হন।

নিহতরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক হোসেন (৩৮) ও আনিসুর রহমান (৩৮) এবং পিকআপ ভ্যানের চালক। পিকআপ চালকের পরিচয় জানা যায়নি।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ খবরে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে ওই স্থানে চেকপোস্টে বসানো হয়, পরে পিকআপটিকে দাঁড়ানোর নির্দেশ দিলে সেটি পালিয়ে যায়।

এসময় র‌্যাব সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করে পিকআপ র‍্যাবের গাড়িতে আঘাত করে।  দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে র‍্যাবের দুই সদস্যসহ তাদের গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় অপর র‌্যাব সদস্য নাজমুল হোসেন আহত হন।

মাগুরার রামনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী জানান, হাসপাতালে নেওয়ার পর র‍্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র‍্যাবের অন্য সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১