বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপির ১০ দফা দাবিতে ১৩ দলের সমর্থন

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপি ঘোষিত ১০ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১৩টি রাজনৈতিক দল। এসব দলের সবক‍‍`টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক।

শনিবার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এসব দলের নেতারা বলেন, বর্তমান সরকারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

তারা আরও বলেন, আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপৎ ধারায় এবং যৌথভাবে তারা রাজপথে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান আবু তাহের, ন্যাপ চেয়ারম্যান আজহারুল ইসলাম, মুসলীম লীগ মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামা ইসলামের মহাসিচব একরাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

এছাড়া লিবারেল ডেমোক্রটিক পার্টির অলি আহমাদ এবং বাংলাদেশ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান পৃথক বিববৃতির মাধ্যমে বিএনপির ১০ দফার প্রতি তাদের দলীয় সমর্থন স্পষ্ট করেন।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ১০ দফা ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১