শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক নিবন্ধনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি লক্ষ্মীপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফ উল্যাহ হেলাল, সদর উপজেলা সভাপতি আবদুর রব, রায়পুর উপজেলা সভাপতি আবুল কালাম, রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমলনগর উপজেলা সভাপতি শাহাবউদ্দিন, রামগতি উপজেলা সভাপতি ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক নিবন্ধনকৃত কোড নম্বরপ্রাপ্ত ৬ হাজার ৭৯৮টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৫১৯টি অনুদানপ্রাপ্ত। বাকী ৫ হজার ২৯৭টি মাদ্রাসা অনুদান হতে বঞ্চিত। ওই মাদ্রাসার শিক্ষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় মাদ্রাসা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১