বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জেলা পরিষদ উপ-নির্বাচন : লক্ষ্মীপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন চারপ্রার্থী

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বিদ্রোহী ৩ জনসহ ৪ প্রার্থী। রোববার (২০ আগস্ট) জেলা সহকারী রিটার্ণিং অফিসারের কার্যালয়ে বিকেল ৪টায় শেষ সময় পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন ৪জন।

তারা হলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের স্ত্রী নাজমা সুলতানা চৌধুরী ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব।

প্রার্থীদের মধ্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে মো. শাহজাহানকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা পরিষদ উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, চারজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সম্প্রতি জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১