বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন তাদের (বিএনপির) ভালো লাগে না। তারা আবারও ঠেলাগাড়ির যুগে ফিরে যেতে চান। বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে ঢাকা-১২ আসনের আয়োজনে ‘সন্ত্রাসী-সংগঠন বিএনপি জামায়াতের দেশ বিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ তিনি এ কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজাকার আলবদর সব আজ একত্র হয়েছে, তারা বঙ্গবন্ধু কন্যাকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। কারণ এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত। হত্যা এবং কু-এর রাজনীতিতে তাদের অভ্যাস, সেটা তারা পরিবর্তন করতে পারে নাই।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার, এখন সেটা প্রায় তিন হাজার ডলার। তিনি যানজট নিরসনে মেট্রোরেল করবেন বলেছিলেন, সেটা তিনি করেছেন। তিনি দেশকে আলোকিত করবেন বলেছিলেন, তিনি দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।

দেশের বিদ্যুৎ সাফল্য নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল বিদ্যুৎ উৎপাদন হতো আড়াই হাজার মেগাওয়াট। এখন সেটা ২৫ হাজার মেগাওয়াট।

দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এটাই বিএনপির মাথা ব্যথা। তারা ঠেলা গাড়িতে ফিরতে চান। তাই প্রতিনিয়তই অগ্নিসন্ত্রাস করেন। দেশ মেরামত করতে চান। তাদের বলে দিতে চাই, তারা যদি দেশে সন্ত্রাস কায়েম করতে চান, বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের নির্বাচনী এলাকা শেরে বাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১