বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিভক্তির প্রশ্নই উঠে না, প্রার্থী থাকবে ৩০০ আসনেই

আকাশবার্তা ডেস্ক : 

জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই উল্লেখ করে দলটিকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসলেই প্রার্থী দিয়ে পার্টিকে সু সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার (৯ জানুয়ারি) উভয় নেতা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রওশন-জিএম কাদেরের যৌথ বিবৃতি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষিতে আমি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও আমি জাতীয় পার্কের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, জাতীয় পার্টিতে কোন বিভক্তির প্রশ্নই উঠে না। আমরা দুজনেই ঐক্যবদ্ধ ভাবে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।

বিবৃতিতে উভয় নেতা আরো বলেন, আমরা দুজনেই জাতীয় পার্টিকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। সে লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার জন্য পার্টিকে সু সংগঠিত করার প্রত্যয়ে ঘোষণা করছি। সেই সঙ্গে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১