বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতীকি ছবি।

লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে ইস্রাফিল (২০) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ই¯্রাফিল একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়তে বের হলে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ই¯্রাফিলের মরদেহটি স্থানীয় মুসল্লিদের চোখে পড়ে৷ পাশেই হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরাও তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১