বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফকিরের বেশ ধরেও শেষ রক্ষা হলো না

আকাশবার্তা ডেস্ক : 

১৯ বছর আগে নিজের মাকে হত্যা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিপু সরকারের (৩৫) তিন বছর ফকিরের বেশ ধরে মাজারে থেকেও শেষ রক্ষা হলো না। হবিগঞ্জের মাধবপুর থানার বিশেষ অভিযানে ধরা পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ বাঘাসুরা ফতেহগাজি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দিপু মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।

২০০৪ সালে ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর এলাকায় নিজের মা রওশন বালা সরকারকে হত্যা করে দীর্ঘদিন ধরে ফকিরের ছদ্মবেশ ধারণ করে মাজারে পলাতক ছিলেন দিপু সরকার। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত দিপু সরকারকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকেই দিপু সরকার ফকির সেজে বিভিন্ন মাজার ও আখড়ায় পালিয়ে থাকতে শুরু করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১