সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে বিবিসির তথ্যচিত্র দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ভারতের প্রশাসনিক কর্মকর্তারা দাবি করছেন, ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির নতুন এই তথ্যচিত্র দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংখ্যালঘু মুসলিমদের প্রতি কেন্দ্রীয় সরকারের আচরণকে কেন্দ্র করে ‘ঘৃণ্য প্রচারণা’ পরিচালনা করছে।

২০০২ সালে সংঘটিত গুজরাট দাঙ্গাকালীন নরেন্দ্র মোদির নেতৃত্বের ভীষণ সমালোচনা করেছে বিবিসির ওই তথ্যচিত্র। বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ছবিটির নাম ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’। এটি ভারতে প্রচারিত হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে এর কোন ক্লিপ টুইটার ও ইউটিউবে প্রকাশ করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সরকারের উপদেষ্টা কাঞ্চন গুপ্তা। তথ্যচিত্রটিকে ‘ঘৃণ্য প্রচারণা’ বলে উল্লেখ করেছেন তিনি।

কাঞ্চন গুপ্তা আরো বলেন, আইটি রুলস, ২০২১-এর আওতায় সরকারের জরুরি ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, বিবিসি তাদের অনুসন্ধানের বিষয়ে জবাবে বলেছে, তথ্যচিত্রের প্রথমাংশটি মোদি সরকারের ভারতের মুসলিম জনগোষ্ঠীর প্রতি মনোভাব নিয়ে অভিযোগ যাচাই প্রসঙ্গে। দ্বিতীয়াংশটি ২০১৯ সালের নির্বাচনকে ঘিরে মোদি সরকার ও ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ‘ঝামেলাপূর্ণ সম্পর্ক’ নিয়ে।

তাদের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, ভালোমতো গবেষণা করে সর্বোচ্চ সম্পাদকীয় মান বজায় রেখেই কাজ করেছে তারা।

প্রসঙ্গত, তথ্যচিত্রটি ২০০২ সালে গুজরাট দাঙ্গার ওপর ব্রিটিশ সরকারের এক অনুসন্ধানের ওপর নির্ভর করে বানানো হয়েছে। এই দাঙ্গায় এক সহস্রাধিক লোকের প্রাণহানি হয়। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১