বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নির্বাচন নিয়ে কেউ আর প্রশ্ন তোলার সুযোগ পাবে না

আকাশবার্তা ডেস্ক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়। তিনি আশা করেন, এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ পাবে না।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

৫ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দীর্ঘ আলোচনা শেষে আজ বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব পাস হয়।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েকদিন আগে ছয়টি উপনির্বাচন হল। একটিতে জাতীয় পার্টি জিতেছে। একটিতে বিএনপির একজন সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন, তারপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। তাছাড়া একটা দিয়েছিলাম রাশেদ খান মেননকে, সেখানে জাতীয় পার্টি জিতে এসেছে। হাসানুল হক ইনুকে দিয়েছি বগুড়ায়, সেটা তাঁরা জিতে এসেছে। বগুড়ার একটি ও চাঁপাইয়ের দুই সিটে নৌকা মার্কা জয়লাভ করেছে। রংপুর মেয়র ইলেকশন নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি। সে ইলেকশনে কিন্তু জাতীয় পার্টি জয়লাভ করেছে, আওয়ামী লীগ হেরে গেছে। কাজেই নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয় সেটাই কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমি আশা করি, এর পরে আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না। কারণ আমরা ক্ষমতায় থাকলেও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরাই সংগ্রাম করেছি। ভোটের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলে মনে করি।

তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে নির্বাচন দেখেছি। হ্যাঁ-না ভোট, রাষ্ট্রপতি ভোট। ‘৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচন দেখা আছে, কীভাবে কারচুপি হয়। ‘৮৬ সালের নির্বাচনে আমরাই আন্দোলন করেছিলাম। ৪৮ ঘণ্টা নির্বাচনের ফলাফল বন্ধ রেখে জেনারেল এরশাদ সাহেবের ফলাফল পরিবর্তন করা- সেটাও আমরা দেখেছি। ১৯৯১ সালের নির্বাচনে কোনো দলই সরকার গঠন করতে পারেনি। জামায়াতের সাথে হাত মিলিয়ে বিএনপি সরকার গঠন করে। এসেই তারা কী করল- সেই ১৫ ফেব্রুয়ারি, ‘৯৬ সালে নির্বাচন ভোটারবিহীন করে দিল। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না। খালেদা জিয়াকে পদত্যাগ করতে হল ৩০ মার্চ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১