সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপিসহ সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার

আকাশবার্তা ডেস্ক :

বিএনপিসহ সব দল ও জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন চায় সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত ‘ইলেকশন মনিটরিং ফোরামের’ সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ সব দল ও জনগণের অংশগ্রহণের একটি নির্বাচন চায় সরকার। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, ইলেকশন মনিটরিং ফোরামসহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। বিএনপির নির্বাচন ভীতি পেয়ে বসেছে, তারপরও আশা করি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে ও একটি সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে।

হাছান মাহমুদ বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনের মাধ্যমে বিএনপির কেউ নেতা হোক তা তারেক রহমান চায় কিনা, তাও একটি প্রশ্ন।

তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সমস্ত দল যেন নির্বাচনে অংশ নেয়। আওয়ামী লীগের দায়িত্ব নয় কাউকে নির্বাচনে নিয়ে আসা। কিন্তু আমরা চাই বিএনপিসহ সব দল আসুক। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চায় সরকার। যে নির্বাচনে দেশের সব মানুষ উৎসাহ নিয়ে অংশ নিবে।

তথ্যমন্ত্রী‌ জানান, নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। যারা খেলার আয়োজন করে তাদের দায়িত্ব সব খেলোয়াড় দের খেলায় নিয়ে আসা। আমাদের দায়িত্ব না তাদের নিয়ে আসা। তবে আমার ফাঁক মাঠে গোল দিতে চাই না। তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগী করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১