রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদিতে আরও ৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছে

আকাশবার্তা ডেস্ক :

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছে। নিহতরা হলেন- বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), খুলনার আবুল হোসেন শেখ (৬১), পাবনার আবদুর সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)। মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।

পাবনা জেলার চাদমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুর সাত্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মক্কা আল মুকাররমায়। তার পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।

স্থানীয় সময় বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর জেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কা আল মুকাররমায় তার হোটেলে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টায় সর্বশেষ তথ্য অনুসারে সৌদি আরবে আসা মোট হজযাত্রী ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ৭৩৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১ লাখ ৩ হাজার ৬১ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০