বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আওয়ামীলীগ কোন চক্রান্তে ভয় পায়না : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোন নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতার কোন পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি। প্রত্যেকটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম ডিসপোজাল ইউনিট, আর্মি ও পুলিশের বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছে।  কোন বিস্ফোরণে এখনো বিস্ফোরকের সন্ধান পায়নি। এখন পর্যন্ত আমাদের অনুসন্ধান চলছে , আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিক বাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিটির ৭৫বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামীলীগ কোন চক্রান্তে ভয় পায়না মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, আমাদের আগামী নির্বাচন হবে এ বছরের শেষ কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামীলীগ কখনোই কোন চক্রান্তে বিশ্বাস করেনা। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামীলীগ চলে। কোন ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবেলা করেই আমরা চলছি। বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের রাজনৈতিক প্রপাগান্ডা করবে এটাই স্বাভাবিক। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধীদল বলুন কিংবা ভিন্ন পথের রাজনীতি বলুন, সবাই যার যার কৌশল তা অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোন রকম বিশৃঙ্খলার চেষ্টা করে এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, ষড়যন্ত্রের চেষ্টা করেন তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে তারা তাদের কাজ করবেন।

সমিটির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক দেওয়ান মো. আরিফুর রহমান ফারুক, আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আওয়ামীলীগ সাবেক উপ কমিটির পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু, সমিতির শিল্প ও সংস্কৃতি সম্পাদক সাবরিনা ইব্রাহিমসহ সমিতির সদস্য, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ। দিনভর অনুষ্ঠানে অংশ নেয় মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে মেলন মেলায় পরিনত হয় অনুষ্ঠানস্থল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১