সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফের উত্তর কোরিয়ার ৩ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক :

ফের তিনটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার (২৬ আগস্ট) দেশটির ক্যাংওয়ান প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়। এর দূরত্ব ছিলো ২৫০ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, উত্তর কোরিয়ার দাবি, মার্কিন মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পাঠানোর সক্ষমতা তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর আমেরিকা বা গুয়াম অঞ্চলের জন্য মোটেই হুমকি নয়।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র কমডোর ডেভিড বেনহাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থায় ব্যর্থ হয়েছে। দ্বিতীয়টি নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়।

এর আগে উত্তর কোরীয় নেতা কিম জং উন হুমকি দিয়েছিলেন, আগস্টের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাঘাঁটি গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করবে তার দেশ। এ নিয়ে কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31