বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘নাম্বার ওয়ান’ সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার। আর এতে করে নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাকিবের উইকেট এখন ১৩৬টি।

দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে ১৩৪ উইকেট শিকার করে ছাড়িয়ে গিয়েছিলেন টিম সাউদি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাউদিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় উঠে গেছেন সাকিন।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের নামের পাশে ছিল ১৩১ উইকেট। এদিন সফরকারীদের ২০৩ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে এসে আইরিশ ওপেনার রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেলের উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার।

এতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন টাইগার পোষ্টারবয়। ম্যাচে ৫ উইকেট নিয়ে সর্বমোট ১৩৬ উইকেট শিকার করে কিউই পেসারকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার।

এই ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পেলেন সাকিব। সব মিলিয়ে সাকিবের আগে দুবার পাঁচ উইকেট শিকার করার কীর্তি ছিল আর ১১ জন বোলারের।

ম্যাচে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন সাকিব। বোলিংয়ে শেষ বলে বাঊন্ডারি না খেলে ক্যারিয়ারসেরা বোলিংটা (৫/২০) হয়েই যেত তার। আপাতত ম্যাচে অবশ্য তেমন কিছু যায় আসছে না তাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৭৩ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১