শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোঃ রিপন (৩৮)। সে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউপির বশিকপুর গ্রামের (ওয়াজউদ্দিন ভূঁইয়া বাড়ি) আবু সাঈদের ছেলে। শনিবার (০১ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে দুপুর ১২টার দিকে মোঃ রিপনকে চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০১৪ সালের ২৬ জুলাই লক্ষ্মীপুর সদর থানায় দায়েরকৃত দত্তপাড়ার চাঞ্চল্যকর খোরশেদ হত্যা মামলার আসামি মোঃ রিপন। আদালতে এই হত্যা মামলায় রিপন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। শনিবার দুপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রিপন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চন্দ্রগঞ্জ বাজারস্থ বাসস্ট্যান্ডে অবস্থান করছিল। এসময় গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তহিদুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রিপন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১