সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ক্ষমা চাইলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক :

তিব্বতি বৌদ্ধদের প্রধান ভিক্ষু শ্রদ্ধাভাজন অধ্যাত্মিক নেতা দালাই লামা । সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যেখানে দেখা যায় তিনি এক শিশুকে জিজ্ঞাসা করেছিলেন, সে তার জিহ্বা চুষতে চায় কি না। এরপর শুরু হয় সমালোচনা। এই ভিডিও নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ক্ষমা চেয়েছেন নির্বাসিত এই তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু।

গত ২৮ ফেব্রুয়ারি ধর্মশালায় দালাই লামার মন্দিরে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। সদ্য শারীরিক দক্ষতা প্রশিক্ষণ শেষ করা ১২০ শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময়ের সময় ঘটনাটি ঘটে।

দালাই লামার দপ্তর বলেছে, তার কথায় আঘাত পেয়ে থাকতে পারে বলে ওই শিশু ও তার পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতে চান। ওই ভিডিওতে দালাই লামাকে শিশুটির ঠোঁটে চুমু খেতে দেখা যায়।

তিব্বতের এই আধ্যাত্মিক নেতার দপ্তর আরও বলছে, ‘সাক্ষাতের সময় তিনি সরল মনে ও কৌতুক করে লোকজনের সঙ্গে দুষ্টুমি করে থাকেন। এমনকি সেটা প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও। এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।’

আবাসন কোম্পানি এম৩এম গ্রুপের দাতব্য শাখা এম৩এম ফাউন্ডেশন এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। মার্চে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। একটি ভিডিও ছড়িয়ে পড়লে দালাই লামা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31