নিজস্ব প্রতিবেদক :
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুল ‘ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সোমবার (১ মে) বিকেলে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবু ছিদ্দিক মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, লক্ষ্মীপুর জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সহ প্রচার সম্পাদক রায়হান হোসেন তুষার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ।
এসময় চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকরা দীর্ঘ দিন থেকে অবহেলিত। তাদের অধিকার আদায়ে শ্রমিক-মালিক ঐক্য গড়ে তুলে সমাজে বৈষম্য দূর করতে হবে।